বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ভারতে যাচ্ছে পণ্যবোঝাই নৌযান

অবশেষে বাংলাদেশ থেকে গোমতী নদী হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া পর্যন্ত প্রথমবারের মতো নৌপথে পন্য রপ্তানি হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের এই প্রথম নৌপথে পণ্য আমদানি রপ্তানি শুরু হলো। গোমতী নদীপথে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে গোমতী নদীপথে বাংলাদেশ থেকে সোনামুড়া গেলো ১০ মেট্রিক টন সিমেন্ট।

গোমতী নদীর বিবির বাজার অংশে বিআইডাব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক বেলুন উড়িয়ে উদ্বোধন করে সিমেন্ট বোঝাই ট্রলারটিকে বিদায় জানান।

সাংবাদিকদের সঙ্গে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস জানান, বাংলাদেশ-ভারতের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। সাধারণত দু’দেশে মধ্যে ট্রাকে পণ্য আমদানি রপ্তানি করা হয়। নৌপথ চালু হলে তা হবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। করোনা মহামারিতেও দু’দেশের মধ্যে বানিজ্যিক সংযোগ অব্যাহত আছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর