৯ মাস আগেই গ্যাস লাইন লিকেজ, ঘুষের টাকা না দেওয়ায় মেরামত করেনি তিতাস

৯ মাস আগেই লিকেজ হয়ে যায় গ্যাস লাইন। আর তা মেরামতের জন্য লিখিতভাবে অভিযোগ জানানো হলেও ৫০ হাজার টাকার জন্য তা মেরামত করে দেয়নি তিতাস। এমনটাই অভিযোগ করেন নারায়ণগঞ্জ পশ্চিম তাল্লা বায়তুল সালা জামে মসজিদ কমিটি। আর এবিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, তদন্ত চলছে কেউ দায়ী হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ইতিমধ্যে বিস্ফোরণের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পশ্চিম তল্লা বাইতুল সালাহ জামে মসজিদের সভাপতি আব্দুল গফুর মেম্বার বলেন, গ্যাস লাইন লিকেজ হওয়ার সাথে সাথেই আমরা মেরামতের জন্য তিতাসকে জানিয়েছি। কিন্তু তখন তারা আমাদের কাছ থেকে ৫০ হাজার টাকা চেয়েছে, আমরা তাদেরকে টাকাটা দিতে পারি নাই বলে গ্যাস লাইনটি আর মেরামত করা হয়নি।

অভিয়োগের বিষয়ে তদন্ত চলছে বলে জানান, তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন। তিনি বলেন, কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কমিটি এই বিষয়ে তদন্ত করবে। যদি কেউ বিষয়ে গাফিলতি করে থাকে তাহলে তার বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর