জয়টা প্রত্যাশিতই ছিলো। তাইতো জয় পেয়েই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক জোকোভিচ। এছাড়া, পুরুষ এককে চতুর্থ রাউন্ডে উঠার টিকিট কনফার্ম করেছেন আলেক্সান্দার জভেরভ, ডেভিড গফিন, এ্যালেজান্দ্রো ডেভিডোভিচ ফকিনা, ডেনিস সাপোভালোপ। অন্যদিকে নারী এককে জয় পেয়েছেন পেত্রা কিতোভা, পেত্রা মার্টিক, নাওমি ওসাকা, অ্যাঞ্জেলিক কেরবার, অনেত কনটাভেত।
প্রতিনিয়ত নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন নোভাক জোকোভিচ। কোর্টে জয়রথ ধারা যেন থামছেই না এই সার্বিয়ান তারকার। এ ধারাবাহিকতায় ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে লিখেছেন নিজের নাম। জার্মানির জেন লেনার্ড স্ট্রাফকে সরাসরি ৬-৩, ৬-৩ ও ৬-১ গেমে হারান তিনি। চতুর্থ রাউন্ডে তিনি মুখোমুখি হবেন স্পেনের পাবলো ক্যারিনো বোস্তার।
কেএস/বার্তাবাজার