মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় রাসেল (৩৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২ জনে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া শনিবার বেলা ১১টার দিকে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

মৃত ১২ জন হলেন- মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), যুবায়ের (৭), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮) সাব্বির (২১) ও কুদ্দুস ব্যাপারী (৭২) ও রাসেল (৩৪)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল বলেন, ‘নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১২ জন মারা গেছেন। আমাদের কাছে মোট ৩৭ জন রোগী এসেছিলেন। বাকি যারা ভর্তি আছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর