বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মসজিদে অক্ষত কোরআন!

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের পর পুরো মসজিদের কাঁচ, দেয়াল, টাইলস, ফ্যানসহ সব ভেঙে ওলট-পালট হয়ে গেলেও মসজিদে অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র আল কোরআন।

আজ শনিবার(৫ সেপ্টেম্বর) সকালে মসজিদে গিয়ে দেখা যায়, কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো রয়েছে অক্ষত।

স্থানীয় কাউন্সিলর জমশের আলী ঝন্টু জানান, জায়নামাজ, তসবিস, থাই গ্লাস, টাইলস ফেটে ভেঙে টুকরো টুকরো হলেও অক্ষত রয়েছে কোরআন শরীফ ও হাদিস শরীফ। পুড়েছে জায়নামাজ, প্লাস্টিকের চেয়ার, বিস্ফোরণে বাঁকা হয়ে গেছে ফ্যানগুলো। তবে কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর