নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এ ব্যাপারে সর্বদা খোঁজ-খবর রাখছেন তিনি এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্ঘটনার খোঁজ নিয়েছেন এবং ডা. সামন্তলাল সেনকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি