নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোক বার্তায় রাষ্ট্রপতি বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
একইসাথে রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। গতকাল(শুক্রবার) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় অন্তত ১১ জন মারা গেছেন বলে জানা যায়। আহতরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
কেএস/বার্তাবাজার