কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নমুনা সংগ্রহকারী সেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট আনিস আহাম্মেদ শিবলী (২৭) করোণায় আক্রান্ত হয়েছেন। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করলে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পজিটিভ রিপোর্ট আসে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-স্বাস্থ্যকর্মীসহ এ পর্যন্ত উপজেলায় ৯৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ১৪০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তবে আক্রান্তদের প্রায় কারো উপসর্গ না থাকায় আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি অনুযায়ী চিকিৎসা নেওয়ায় এ পর্যন্ত ১৩৮ জন সুস্থ হয়েছেন। শিবলী টানা পাঁচ মাসে ছয় শতাধিক নমুনা সংগ্রহ করার পর কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. জমির মোঃ হাসিব সাত্তার বলেন, নমুনা দেওয়ার পর থেকেই আক্রান্ত শিবলী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেএস/বার্তাবাজার