বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৮ লাখ ৭৮ হাজার

মহামারি করোনাভাইরাসে দিনে দিনে বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিশ্বে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার। এতে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৪৬২ জনে।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৪১২ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর