আজও (৫ সেপ্টেম্বর) বন্ধ রয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল। সবকটি চ্যানেলে নাব্য সঙ্কট থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
দুই পাড়ে পণ্যবাহী ট্রাকসহ শতশত যান পারাপারের অপেক্ষায়। অনেক যান পাটুরিয়া-দৌলদিয়া ফিরে গেলেও অর্থাভাবে অনেকে যেতে পারছেন না। চ্যানেলে নাব্য ফেরাতে ড্রেজিং চলছে।
আগামী মঙ্গলবার থেকে ফেরি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি