মসজিদে বিস্ফোরণ: আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ চিকিৎসার ও সব রকম সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার(৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী আহতদের ব্যক্তিদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর