গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠা ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি শার্ট ৩০ বছর ধরে গায়ে দিয়ে আছেন বলে জানিয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদকর্মীর সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান। তখনও তার পরনে ছিল সাদা ও হালকা বেগনি চেকের জামা। যা সচরাচর দেখা যায়। এ ছাড়া আলাপ চলাকালে তার পরনের প্যান্ট তালি দেওয়া বলেও দেখান তিনি।
কেন এমন পোশাক পড়েন সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দেখে তিনি সাধারণ বেশভূষায় চলতে পছন্দ করেন।
তিনি বলেন, লন্ডনে থাকা অবস্থায় সেখানকার রাজ পরিবারের প্রিন্স চার্লস যে টেইলারে স্যুট সেলাই করতেন, তার স্যুটও সেখানকার দর্জি সেলাই করে দিত। এসে তার জামার মাপ নিয়ে যেত।
তবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন ও পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জাফরুল্লাহ চৌধুরী তার শার্ট ও প্যান্ট পরা, জীবনাচরণের ব্যাখ্যা দেন। তিনি বিভিন্ন ঘটনাও উল্লেখ করেন।
বার্তাবাজার/এসজে