নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এয়ার কন্ডিশন বিস্ফোরণে জুয়েল (৭) নামের এক শিশু মারা গেছে। এছাড়াও দগ্ধ হয়েছেন আরও ৩৯ জন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তার মৃত্যু হয়।
এশার নামাজের সময় মসজিদের এসিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আতঙ্কে ছুটোছুটি শুরু করেন মুসল্লিরা। হুড়োহুড়ি করে বের হতে গিয়েও দগ্ধ হন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস।
একে একে ৩৭ জনকে অ্যাম্বুলেন্সে করে শেখ হাসিনা বার্ন এন্ড সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর মসজিদের সামনে গ্যাসের লাইন থেকে গ্যাসের বুদবুদ বের হচ্ছে।
বার্তাবাজার/এসজে