মসজিদের ৬ এসি বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি

নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বাইতুস সালাম জামে মসজিদের ৬টি এসি বিস্ফোরণের ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এ তথ্য জানান।

তিনিন জানান, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিল্লুকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কীভাবে একই সময় একই সঙ্গে ছয়টি এসি বিস্ফোরিত হলো, এটা তদন্তের পর বলা যাবে। ওই মসজিদে কোনো গ্যাসের লাইন ছিল কিনা সেটাও দেখা হচ্ছে। কারণ, মসজিদের ভেতরে জমে থাকা পানি থেকে বুদবুদ শব্দ হচ্ছে। ঘটনাস্থলে আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা সব কিছুই দেখছে। পরে বিস্তারিত জানাতে পারব। তবে ছয়টি এসি বিস্ফোরিত অবস্থায় আমরা পেয়েছি।

এর আগে, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঘটা এ বিস্ফোরণে দগ্ধ হয়ে এ পর্যন্ত ৩৭ জন জাতীয় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর