নাটকীয়তা শেষে বার্সাতেই থাকার কথা জানালেন মেসি

কোটি কোটি ফুটবল ভক্তের কৌতুহল নাটকীয়ভাবে ১০ দিন পরে মিটালেন জাদুকর মেসি। বার্সার চুক্তি পূরণ করতে আগামী মৌসুম ন্যু-ক্যাম্পেই থাকছেন রেকর্ড ছয়বারের বিশ্বসেরা ফুটবলার। আজ (শুক্রবার) গোল ডট কমের সাথে আলাপকালে তিনি আগামী এক মৌসুম বার্সাতেই থাকার কথা জানান তিনি।

তবে বার্সাতে তার ইচ্ছার বিরুদ্ধে থাকা হচ্ছে বলে উল্লেখ করে তিনি জানান, ‘আমি ভেবেছিলাম এবং নিশ্চিত ছিলাম যে ইচ্ছে করলেই ক্লাব ছাড়তে পারব। বার্সা সভাপতি সবসময় বলত, মৌসুম শেষে আমি সিদ্ধান্ত নিতে পারব যে আমি থাকব না চলে যাব।’

এর আগে গত ২৫ আগস্ট ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন মেসি। এরপরই তোলপাড় শুরু হয় ফুটবলবিশ্বে। মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো। আর্জেন্টাইন তারকার ইচ্ছা ছিল, ক্লজ ঝামেলা মিটিয়ে বিনা ফিতে বার্সা ছাড়া। তবে বার্সা সেটি মানতে নারাজ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেরা ফরোয়ার্ডকে বিক্রি করতে চেয়েছিল কাতালান ক্লাবটি।

এ ব্যাপারে মেসি বলেন, ‘আমার প্রিয় ক্লাবের বিপক্ষে কখনোই আমি আইনি লড়াইয়ে যাব না। একারণেই আমি বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর