নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় বায়তুস সালাম জামে মসজিদে এশার নামাজের মোনাজাতের সময় এসির বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এসির বিস্ফোরণ ইলেক্ট্রিক সুইচের স্পার্কের সাথে গ্যাসের সংস্পর্শেই হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, এশার নামাজের শেষ সময় এয়ারকন্ডিশনের গ্যাসের লিকেজ হয়ে এ বিস্ফোরণ ঘটে
তিনি বলেন, মসজিদের ফ্লোরের নিচ দিয়ে গ্যাসের পাইপের সংযোগ ছিল। পাইপ লিক করে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছিল। দরজা জানালা বন্ধ থাকায় কেউ হয়তো ইলেকট্রিক লাইনের কোনো সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পার্ক হয়ে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয় বলে জানান তিনি।
জানা যায়, মসজিদে এশার নামাজের পর মোনাজাত চলাকালে বিকট শব্দে এসির বিস্ফোরণ ঘটে। এ সময় মসজিদে প্রায় ৪০-৫০ মুসল্লি ছিলেন। বিস্ফোরণের পর হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অনেককেই বস্ত্রহীন এবং শরীর ঝলছে যাওয়া অবস্থায় দেখা গেছে।
বার্তাবাজার/এসজে