নারায়ণগঞ্জ বন্দর এলাকা থেকে ৯ বছর বয়সী এক শীশূকে অপহরণের ৩ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) বিকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় জড়িত ওয়াসিম নামের একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আটককৃত ওয়াসিম শিশুটিকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করে এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শুক্রবার সন্ধ্যায় আদমজী নগরে র্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনে র্যাব জানায়, গত ১ সেপ্টেম্বর সকালে বন্দর উপজেলার মদনপুর নিজ বাসার সামনে থেকে শিশুটি অপহৃত হয়। শিশুটির মা একজন পোশাকশ্রমিক। অপহরণকারী ওয়াসিম তাঁর পরিচিত। ঘটনার দিন কারখানায় নাইট ডিউটি করে তখনো ওই মা বাসায় ফেরেননি। অপহরণের পর মোবাইল ফোনে তাঁর কাছে তিন লাখ টাকা দাবি করেন ওয়াসিম। টাকা না দিলে শিশুকে মেরে ফেলার হুমকি দেন। বিষয়টি ২ সেপ্টেম্বর র্যাবকে জানান তিনি। শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল গলি থেকে প্রথমে অপহরণকারী ওয়াসিমকে গ্রেপ্তার ও পরে ওর ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুকে উদ্ধার করে র্যাব।
বার্তাবাজার/এসজে