নবাবগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

ঢাকার নবাবগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজ শুক্রবার অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের ঢালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম জানান, নবাবগঞ্জের বান্দুরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এন মল্লিক পরিবহনের একটি বাস উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের ঢালের মোড়ে পৌঁছলে বিকেল সোয়া ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ আরো এক পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

আহত আরো এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানান এসআই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর