নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকার বাইতুস সালাম জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে ৩ জন মুসুল্লি নিহত হয়েছেন। এছাড়াও দগ্ধ হয়েছেন আরও অনেকেই।
আজ (শুক্রবার) এশার নামাজ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আহতদের প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ২২ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্তাবাজার/এসজে