না’গঞ্জে মসজিদের এসি বিস্ফোরণ, দগ্ধ ২০ মুসল্লি

নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাম নামে একটি জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ মুসল্লি গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আহতদেরকে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, মসজিদের এসি বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস কাজ করছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর