বিদ্যালয়ের সিঁড়িতে জাতীয় পতাকার রং, জনমনে ক্ষোভ

গাইবান্ধা সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সিড়িতে জাতীয় পতাকার আদলে রং করা নিয়ে ব্যপক তোলপাড় শুরু হয়েছে। দুইপাশে সবুজ ও মাঝখানে লাল রং দিয়ে সিঁড়িটা সাজানো হয়েছে। এই ঘটনায় এলাকার সুধীজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিচার দাবি করেছেন।

জানা যায়, গত বুধবার বিকালে রং দিয়ে সাঁজানো হয় সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের উত্তর গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় উঠার এই সিঁড়িটাকে। জাতীয় পতাকার অনুকরণে রং করায় তখনই এলাকার অনেকে প্রতিবাদ জানায়। এতেও কর্ণপাত না করে সাদ্দাম তার কাজ শেষ করে। ওই রং পায়ে দলে অনেকে সিঁড়ি বেয়ে ছাদে যায় এবং নিচে নেমে আসে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগমের কাছে এ বিষয়ে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, কোনো ত্রুটি হয়ে থাকলে অতিদ্রুতই তা নিরসন করা হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাকির বিষয়টিতে দুঃখ প্রকাশ করে বলেন, আমি বিষয়টি অবগত ছিলাম না। স্থানীয় লোকজনের মুখে শুনে অবাক হই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী বলেন, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর