লালমনিরহাটে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন

লালমনিরহাটে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে লালমনিরহাট পৌরসভার সাধুটারীর মির্জা আবু হানিফার ছেলে মির্জা স্বপন (৪৬) এর বিরুদ্ধে।

জানা যায়, স্বপন তার স্ত্রী শাহানা সুলতানা হ্যাপি (৪১) কে দীর্ঘদিন থেকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে আসছে। এমতাবস্থায় গত বুধবার(২ সেপ্টেম্বর) যৌতুকের টাকার জন্য সে হ্যাপিকে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে হ্যাপি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়।

নির্যাতনের খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় হ্যাপিকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায় তার পরিবার।

ঘটনার পরেই হ্যাপির ভাই হাসান আল হাবিব সঠিক বিচার চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর