দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে হামলার ঘটনায় আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল র্যাব। এদের মাঝে ৩ জন ঘটনার দায় স্বীকার করায় ছেড়ে দেয়া হয়েছে বাকি ৩ জনকে। ছাড়া পাওয়াদের মাঝে আছে উপজেলা যুবলীগের সদ্য বহিস্কৃত আহ্বায়ক জাহাঙ্গীরও।
আজ (শুক্রবার) সন্ধ্যায় র্যাব-১৩ এর পক্ষ থেকে এক ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীরের কোনো সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
গ্রেফতার হওয়ারা হলো- উপজেলা যুবলীগের সদস্য আসাদুল, সান্টু চন্দ্র দাস ও নবিরুল ইসলাম। এদের মাঝে সান্টু চন্দ্র দাস ও নবিরুল ইসলাম দুইজনেই রং মিস্ত্রি।
বার্তাবাজার/এসজে