দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন উপজেলা যুবলীগের সদস্য আসাদুল। আজ (শুক্রবার) দুপুরে দোষ স্বীকার করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম।
তিনি জানান, ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আসাদুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী রঙমিস্ত্রি নবীরুল ইসলামকে আজ দুপুরে উসমানপুর এলাকা থেকে হাতুড়িসহ গ্রেপ্তার করা হয়।
এর আগে আজ ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আটক হয় ইউএনও ওয়াহিদার উপর হামলায় জড়িত ২ যুবলীগ নেতা।
বার্তাবাজার/এসজে