তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, আওয়ামী লীগ সবসময় অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ায়। দেশের জন্য ও দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সবসময় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন তার সমস্ত মন, প্রাণ দিয়ে এ দেশের মানুষকে ভালোবেসে তাদের সেবা করে গেছেন। তেমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আওয়ামী লীগ করোনা ও বন্যার চলমান কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগীতা করে যাচ্ছে। সকল বিপদে বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আপনাদের পাশে থাকবে।

শুক্রবার সন্ধায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান মন্ত্রনালয়ের সহোযোগিতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ১১৫ টি পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক তুলে দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, মনির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন করিব, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহাম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক নুরে আলম উজ্জল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র পদ প্রার্থী সুমন চাকলাদার, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রাঙ্গা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
কেএস/বার্তাবাজার