সিরাজগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) ঘাটিনা রেলসেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মধ্য বয়সী এক নারী রেলসেতুর পূর্বপার থেকে পশ্চিম পারে দিকে যাচ্ছিল।সেতুর উপর দিয়ে কিছু দুর যেতেই ঢাকা–খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসট্রেনটিও সেতুর উপর উঠে পড়ে। ঐ নারীকে দেখে হুইসেল ও ট্রেনেগতি কমিয়ে দিলেও আত্মরক্ষা করতে পারেনি সে। ট্রেনের হুইসেলশুনে নারীটি আত্মরক্ষার চেষ্টা করে কিন্তু ধ্রুতগামী ট্রেনটি তার উপরে উঠে পরে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার নাদির হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে নিহতের হাতে থাকা ব্যাগ এর কাপর উদ্ধার করা হয়। নিহত নারী পানিতে ডুবে নিখোঁজ রয়েছে।তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর