দেশে পা রাখার আগেই যুক্তরাষ্ট্র বিমানবন্দরে করোনা নেগেটিভ আসে সাকিবের। তবে বিকেএসপিতে অনুশীলন করবেন বলে নিয়ম অনুযায়ী আরেকবার করোনা পরীক্ষা করাতেই হলো দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই পরীক্ষাতেও ‘নেগেটিভ’ এসেছে। তাই কাল থেকে অনুশীলনে নামতে আর কোনো বাধা নেই সাকিবের।
ইতিমধ্যে করোনা নেগেটিভের রিপোর্টটি হাতে পেয়েছেন সাকিব। এর আগে গতকাল (বৃহস্পতিবার) বনানীতে নিজের বাসা থেকেই বিকেল করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। আজ (শুক্রবার) বিকেল পাঁচটার দিকে রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
রিপোর্টে যেহেতু পজেটিভ আসেনি, তাই অনুশীলনে যোগ দিতে আর কোনো ঝামেলা নেই সাকিবের। আগামীকাল(৫ সেপ্টেম্বর) শনিবার বিকেএসপি যাবেন দেশসেরা অলরাউন্ডার। সেখানে ৪ থেকে ৫ সপ্তাহ নিবিড় অনুশীলন করে নিজেকে নতুনভাবে তৈরী করবেন সাকিব।
কেএস/বার্তাবাজার