পঞ্চগড়ের পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সরকারি বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এসব বাসভবনে আনছার সদস্য ইতিমধ্যে নিরাপত্তা প্রদান শুরু হয়েছে। শুক্রবার বিকেল হতে মোতায়েন করা হয়েছে আনছার সদস্যদের।
জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সূত্র জানায়, বৃহষ্পতিবার রাতে উপজেলা পরিষদ চত্ত্বরসহ ইউএনওদের সরকারি বাসভবনে পুলিশি টহল বৃদ্ধি করা করা হয়। নির্দেশনা মোতাবেক এসব সরকারি বাসভবনে আনছার সদস্যদের মোতায়েন প্রক্রিয়া শুরু হয়। এরই অংশ হিসেবে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকালে জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে আনছার সদস্যদের বাছাই করা হয়েছে এবং বিকেল হতে তাদের নিরাপত্তা প্রদানের কাজ শুরু হয়েছে।
জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডেন্ট মো. আশরাফুল ইসলাম বলেন, নির্দেশনা মোতাবেক শুক্রবার সকালে স্মার্ট কার্ডধারি আনছার সদস্যদের বাছাই করা হয়েছে। অস্ত্রসহ এসব সদস্যদের জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরকারি বাসভবনে মোতায়েন করা হয়েছে।
কেএস/বার্তাবাজার