জাককানইবিতে “বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর” শীর্ষক অনলাইন আলোচনা কাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতি শোক দিবস উপলক্ষে করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় আগামীকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় আয়োজন করতে যাচ্ছে “বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর” শীর্ষক অনলাইন আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রাম সহ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন এবং বঙ্গবন্ধুর আদর্শের ধারক-বাহক বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এবং ধর্ম বিষয়ক মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, এমপি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।

উক্ত অনলাইন আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে এবং সিন্ডিকেট সদস্য, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহবুব হোসেন, প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন ডিন কলা অনুষদ, প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস ডিন বিজ্ঞান অনুষদ, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর এবং আজিজুর রহমান সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু- নীল দল।

আলোচনা সভার সভাপতিত্ব করবেন জাককানইবি শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাককানইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ্জাদা আহ্সান হাবীব এবং সঞ্চলনা করবেন মাজহারুল তোকদার সহকারী অধ্যাপক টিপিএস বিভাগ জাককানইবি।

অনলাইন আলোচনা বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম বলেন, শোককে শক্তিতে বলিয়ান হয়ে
“বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর” শীর্ষক অনলাইন আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে জাককানইবি শিক্ষক সমিতি।
তিনি সকল শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সভাটি দেখার জন্য অনুরোধ করেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর