কক্সবাজারের টেকনাফ উপজেলার চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে পানি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নুর আলম (২৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। গতরাত (বৃহস্পতিবার) ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহ (শুক্রবার) ভোরে ওই যুবক কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)-১৬’র কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম জানান, গতকাল বিকালে পানি নেওয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের আই ব্লকে রোহিঙ্গা শরণার্থী কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাতের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাত ৯টার দিকে মো. হোসেন (৩৫), মো. জমির (২২) ও মো. রুবেল (২৫) সহ জান্নাতের পক্ষের আরও ৭/৮ জন রোহিঙ্গা শরণার্থী কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে তার ওপর হামলা চালায়।
তিনি আরও জানান, সে সময় হামলায় গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বার্তাবাজার/এসজে