ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ফুটপাত দখল করে কোনো সামগ্রী কিংবা দোকান বসালে তা তাৎক্ষণিক নিলামে উঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
আজ (শুক্রবার) অনালাইন ভিডিও কনফারেন্সে সিটির করপোরেশনের কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
মেয়র আতিক বলেন,
ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির প্রতিটি অঞ্চলে আগামী ৭ই সেপ্টেম্বর থেকে মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম শুরু হবে। মেয়র বলেন, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে সকল জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না, মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে, কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে। এ ছাড়া অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ আলোচনাকালে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে