পাবনায় ভূমি দস্যুর বাড়ি ঘেরাও করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অবস্থান ধর্মঘট কর্মসুুচি পালন করেছে। এর আগে বেলা ১১ টা থেকে ৩ ঘন্টা ব্যাপি পাবনা শহরের শ্রী শ্রী নৃসিংহ দেব বিগ্রহ মন্দির চত্বরে প্রতিবাদে সভার আয়োজন করে।
পাবনা জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, স্বরুপ সান্যাল বাহাদুর নামের এক ভূমিদস্যু সম্প্রতি পাবনার প্রথম জেলা যুগ্ম জজ আদালতে নৃসিংহ দেব বিগ্রহ মন্দিরের সেবায়েত দাবি করে মিথ্যা মামলা করে পাশাপাশি ওই ভূমিদস্যু জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় দাস ও নৃসিংহ দেব বিগ্রহ মন্দির কমিটি ও পাবনা সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষ চন্দ ভদ্র সহ নৃসিংহ দেব বিগ্রহ মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়ন্তরায় ও মা মন্দির কমিটির সভাপতি উত্তম জোয়াদ্দার কে আসামি করে আদালতে ফৌজদারী আইনে মামলা দায়ের করে।
এ দুটি মিথ্যা মামলার প্রতিবাদে আলোচনা সভা ও পরবর্তীতে ভূমি দস্যুর বাড়ি ঘেরাও করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অবস্থান ধর্মঘট কর্মসুুচি পালন করে। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ভূমি দস্যুর দায়ের করা মিথ্যা মামলা দুটি প্রত্যাহারের জন্য ৩ দিনের আল্টিমেটাম ঘোষণা করে।
নইলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।পাবনা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও শ্রী শ্রী নৃসিংহ দেব বিগ্রহ মন্দিও কমিটিরি সভাপতি প্রভাষ চন্দ ভদ্র’র সভাপতিত্বে বক্তব্যদেন জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ বীর মুক্তিযোদ্ধা চন্দন চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদেও সহ সভাপতি এডভোকেট সনৎ কুমার সরকার, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ, জয়কালীবাড়ি ও রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক প্রলয় চাকী, বিশ্বজিত ঘোষ, সাংবাদিক নরেশ মধু, অচিন্ত কুমার ঘোষ, শংকর নাগ, জয়ন্তরায়, তপন সাহা,তপন কুমার সরকার হরি, প্রদীপ সাহা,শ্যামল কুমার ঘোষ,দীপঙ্কর সরকার
জিতু,দীবা সরকার মিতু প্রমুখ।
কেএস/বার্তাবাজার