পঞ্চগড়ের বোদা উপজেলায় ডোবার পানিতে পড়ে হাবীব (২.৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের মানিকপীর ডাংগাপাড়া গ্রামে। সে ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে হাবীব বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সে সবার অগোচরে বাড়ির পাশের ডোবার কাছে গেলে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা হাবীবকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের ডোবার পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএস/বার্তাবাজার