দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার উপর নারকীয় হামলার ঘটনায় গ্রেফতার দু’জনকে সংগঠন থেকে বহিস্কার করেছে আওয়ামী যুবলীগ।
বহিস্কৃতরা হলেন- ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলাম।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল বলেন, “ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় আমরা উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলামকে স্থায়ী বহিষ্কার করেছি।”
এর আগে আজ (শুক্রবার) ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে হাকিমপুর উপজেলার কালীগঞ্জ থেকে জাহাঙ্গীর ও আসাদুলকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুজনই মাদকাসক্ত এবং তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তাবাজার/এসজে