নাটোরে দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন

নাটোরে দখলদারদের হাত থেকে জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন একটি পরিবার। আজ শুক্রবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আবেদন জানান অসহায় পরিবারটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজেরা বেগম জানান, তার বাবা হযরত আলী ১৯৭৩ সালে শহরের বড় হরিশপুর এলাকায় তিনটি দাগে ১একর ৪৬শতক জমি ক্রয় করে সেখান বসবাস শুরু করেন। পরবর্তীতে সেখানে থেকে ১২শতক জমি স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী রহমত আলীর কাছে বিক্রি করেন।

এর পরে রহমত আলী জমির মালিক হযরত আলীকে স্ব-পরিবার উচ্ছেদ করে পুরা জমি দখল করে নেন। জমিটি ফিরে পেতে আদালতে মামলা করলে হযরত আলীর পক্ষে রায় আসে। এর পরেও প্রভাবশালী রহমত আলী জমিটি তার দখলে রাখেন। হযরত আলীর মত্যুর পর দীর্ঘ ৪৩ বছরে নানাভাবে চেষ্টা করেও জমিটি ফিরে পাননি অসহায় পরিবারটি।

এ অবস্থায় বাধ্য হয়ে জমিটি ফিরে পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ওই পরিবারটি। সংবাদ সম্মেলনে হাজেরার মা সাহারা বেওয়া, ভাই হাসান, বোন রাবেয়া সহ পরিবারের অন্য সদস্যরা উপস্তিত ছিলেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর