পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাবনায় ১ হাজার ৯শ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার দুপুরে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে বিশেষ আভিযানে রাজশাহী বাঘা তেতুলিয়া বাজার হতে মৃত রব্বেল আলী’র ছেলে মোঃ মোজাম্মেল হক (৩৫) কে আটক করে র‌্যাব।

এসময় তার কাছ থেকে ১ হাজার ৯শ পিচ্ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলিতেছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর