পাবনার বেড়া ও আমিনপুর থানার বিভিন্ন গ্রামের বন্যা দূর্গতদের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটি।
আজ শুক্রবার দুপুর এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। বেড়া উপজেলার কাজীরহাট, হানিফের মোড়, আমিনপুরের সিদ্দিকের মোড়, আইনঘাট ঢোপসহ বিভিন্ন স্থানে বন্যা দূর্গত নারী-পুরুষের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। দূর্গত মানুষের মধ্যে খাদ্য সহায়তা তুলে দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির শরীফ আহমেদ, শরিফুল ইসলাম, মাহবুব রহমান, ইয়াছিন কবির, ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার, সুজানগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিনসহ স্থানীয় রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
বার্তাবাজার/অমি