হামলার সঙ্গে যেই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুরের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা কী কারণে তা জানতে কিছুটা সময় লাগবে। তবে এর সঙ্গে যেই জড়িত থাকুক, কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শুক্রবার(৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কী কারণে এমন ঘটনা ঘটলো, তা জানতে কিছুটা সময় লাগবে। পুলিশ ও র‌্যাব এ ঘটনায় যৌথভাবে কাজ করছে। সুশাসন প্রতিষ্ঠায় কাউকেই ছাড় দেয়া হবে না, সে যত বড় জনপ্রতিনিধি বা সরকারি কর্মকর্তা হোক না কেন।

তিনি আরও জানান, শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য নয়, পর্যায়ক্রমে মন্ত্রীদের বাসার নিরাপত্তায়ও আনসার ব্যাটালিয়ান কাজ করবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর