কোটচাঁদপুরে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্গাকুন্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর খাতুন (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়। নিহত নুপুর খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল ব্যাপারীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, সকালে দুর্গাপুর গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর খাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহতের চোঁখ উপরানো ও গলায় ফাঁস দেওয়ার চিহ্ন রয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুপুর খাতুন বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তবে কি কারণে এই হত্যা তা জানাতে পারেনি পুলিশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর