শেষ পর্যন্ত মেসি বার্সাতেই থাকবেন, নাকি অন্য কোন ক্লাবে যাবেন তা সময়ই বলে দেবে। তবে লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসনের সোজা কথা, তিনি মেসিকে ইংল্যান্ডের ধারেকাছেও দেখতে চান না। ক্লাব ছাড়ার গুঞ্জনটিকে আরও জোরালো করে বার্সেলোনার নতুন মৌসুমের বাধ্যতামূলক পিসিআর করোনা টেস্ট এবং প্রথম অনুশীলনেও যোগ দেননি মেসি। তার বাবা ও এজেন্ট জর্জ মেসিও বারবার বলেছেন ক্লাব ছেড়ে যেতে চান লিওনেল মেসি। কিন্তু এখনও পর্যন্ত হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত।
সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই মেসিকে ইংল্যান্ডে যেতে বারণ করে দিলেন রবার্টসন। তবে কোন কোনো রাগ-ক্ষোভ থেকে নয়, বরং মেসির জন্য থাকা শ্রদ্ধার কথাই উল্লেখ করেছেন এই স্কটিশ লেফটব্যাক। তিনি মনে করেন, মেসি যদি ম্যান সিটিতে আসেন, তাহলে প্রতিদ্বন্দ্বীদের হারানো কঠিন হয়ে যাবে লিভারপুলের জন্য।
তিনি আরও বলেন, ‘মেসি অসাধারন খেলোয়াড় এবং আমি জানি প্রিমিয়ার লিগে এলেও সে দুর্দান্ত ফুটবল খেলবে। যেহেতু লিভারপুল তাকে দলে নেয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে, তাই আমি চাই সে ইংল্যান্ডের ধারেকাছেও না আসুক। তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’
কেএস/বার্তাবাজার