দিনাজপুরের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর জখম করার অভিযোগে গ্রেফতারকৃত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও আসাদুল ইসলামকে যুবলীগ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ।
জানা যায়, জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম। তাদের বিরুদ্ধে টেন্ডারবাজী, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। এর আগে জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালে কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে জাহাঙ্গীর আলম আহ্বায়ক হন।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমে জানান, তারা ২ জন ইউএনওর বাসায় ঢোকেন। সিসিটিভিতে তাদেরই দেখা গেছে।
বার্তাবাজার/কে.জে.পি