কুড়িগ্রামে গত কয়েকমাস ধরে টানা কয়েক দফায় বন্যায় জেলার চরাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। ফসলহানি, গবাদিপশুর ক্ষতিসহ নানা সমস্যার সম্মুখীন হন। সরকারি-বেসরকারি ভাবে নানা ভাবে ত্রান সহযোগিতা করা হলেও প্রয়োজনের তুলনায় খুব কম সহযোগিতা ছিলো এসব বানভাসীদের।
ত্রান না পাওয়া এরকম ৩০০ চরের বানভাসীদের পাশে ‘১টন+ চালের’ প্রজেক্ট নিয়ে পাশে দাড়িয়েছে তরুনদের সংগঠন “প্রিভওলেজড ফর আন্ডার প্রিভিলেজেড”।
সংগঠনটির উদ্যোগে করোনার মাঝে গত ২০ মার্চ থেকে ৩১ আগস্ট প্রায় পাঁচ মাস জুড়ে জেলার, চর বাহুবল, চর বোয়াল মারী, মাঝের চর, রেড ক্রস চর(সরকার পাড়া), চর শান্তিপুর (ওয়াবদা), নুন খাওয়ার চর ,শারীশুরী গ্রাম-এর ৩০০ জন পরিবারে উপেক্ষিত অক্ষম বৃদ্ধ, বিধবা দের ১০কেজি করে চাল বিতরণ করে। সংগঠনটির উদ্যোগে একঝাঁক তরুণ গত ৫ মাসে উপকার ভোগী সনাক্ত, ত্রান সরবরাহ,বিতরণসহ সবগুলো কাজ স্বেচ্ছায় করেন বানভাসীদের জন্য।
“প্রিভওলেজড ফর আন্ডার প্রিভিলেজেড” সংগঠনটির কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর মো. আকিব আল্-মাস বলেন,”সংগঠনের পক্ষ থেকে আমরা কুড়িগ্রামের চরের এসব বানভাসীদের পাশে দাঁড়ানোর চেস্টা করছি। আমরা জেলার অসহায় মানুষদের পাশে এভাবে দাঁড়াতে চাই,সকলের সহযোগিতা পেলে সংগঠনটি আরো ভালো কাজ করবে বলে আমরা আশাবাদী।”
চর বোয়ালমারী এক উপকারভোগী ত্রান সহযোগিতা পেয়ে বলেন, “বাহে চরত পরে থাকি, কাইও এতদিন পর আসেনি, সএমার চাউল পায়া খুব উপকার হইল।”
বার্তাবাজার/অমি