ডেমরায় ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় আজ শুক্রবার সকালে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে জুবায়ের (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

জুবায়ের কুমিল্লার দাউদকান্দি উপজেলার নাইয়ারভাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কুমিল্লা থেকে মায়ের সঙ্গে ঢাকায় বেড়াতে আসে জুবায়ের। আজ সকাল ৭টার দিকে তাদের বাসার একতলার ছাদে ঘুড়ি ওড়াতে উঠে সে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় জুবায়ের। আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর