এম আব্দুর রহিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক (মনোরত্তর) প্রাপ্ত সাবেক সংসদ সদস্য এম আব্দুর রহিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ (৪ সেপ্টেম্বর) শুক্রবার।

আজ সকাল ১০টায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও বেলা ১১টায় সদর উপজেলার জালালপুরে মরহুম এম আব্দুর রহিমের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

এছাড়া বিকেল ৫টায় এম আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা শহর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জেলা আওয়ামী লীগের বাসুনিয়া পট্টির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মসূচিতে অংশ নেয়ার জন্য এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর