অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না: কাদের

অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি কর্তৃক করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ইউএনও ওয়াহিদা খানমের চিকিৎসার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন। এটি অনাকাঙ্কিত ঘটনা। এ ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না। তাদের শাস্তি পেতে হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যর কথা বিবেচনা করে নির্বাহী আদেশে ৬ মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। করোনাভাইরাস মহামারীর কারণে তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হচ্ছে। এটা কোনো রাজনৈতিক চাপে নয়। এটা সরকারের মহানুভবতা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর