পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজির বাঘাইড়

রাজবাড়ীর পদ্মা নদীতে আজ শুক্রবার জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের বাগাড় মাছ। রাজবাড়ীর দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকার স্থানীয় হযরত আলীর বেড় জালে ধরা পড়ে বড় আকৃতির এই মাছটি।

স্থানীয় দৌতলদিয়া মৎস আড়তে ৯০০ টাকা কেজি দরে ২৭ হাজার টাকায় মাছটি বিক্রি করেন জেলে হযরত আলী।

দৌলতদিয়া চাঁদনী-আরিফা মৎস আড়তের ব্যবাসায়ী চান্দু মোল্লা জানান, সকালে ৯৫০টাকা কেজি দরে মাছটি ক্রয় করেছেন। ১০৫০টাকা কেজি দরে ৩১ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করবেন।

তিনি আরো জানান, পদ্মায় এ বছর বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। যে কারণে জেলেরা খুশি হচ্ছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর