আজও ফেরি চলাচল বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে

নাব্য সংকটে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজও ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই রুটে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ। পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পরিবহন।

নাব্যতা সঙ্কটের কারণে গত শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে।মাঝ পদ্মায় ফেরি আটকে যাওয়ার পর, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গতকাল বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এতে ২ পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর