ভারতে একদিনে ৮৪ হাজার করোনা শনাক্তে ফের বিশ্ব রেকর্ড

ভারতে প্রতিনিয়তই বাড়ছে করোনার সংক্রমণ। করোনার সংক্রমণ যখন অনেক দেশে কিছুটা কমেছে। ঠিক তখন দৈনিক সংক্রমণে টানা রেকর্ড গড়ছে দেশটি। গতদিনের রেকর্ড ভেঙ্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আবার রেকর্ড সংখ্যক শনাক্ত দেখেছে ভারত।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য মতে, বৃহস্পতিবার ভারতে ৮৪ হাজার ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৮৩ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী আগের দিন ৮৩ হাজার ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছিলো।

টাইমস অব ইন্ডিয়া জানায়, যুক্তরাষ্ট্রে ১৬ জুলাই সর্বোচ্চ ৭৭ হাজার ২৫৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় ৭৯ হাজার আক্রান্ত নিয়ে সেই রেকর্ডটি ২৯ আগস্ট টপকে যায় ভারত।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৩৩ হাজারের বেশি। মোট মৃত্যুর সংখ্যা ৬৮ লাখ ৫৬৯ জন। সংক্রমণ এবং মৃত্যুর বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে আছে দেশটি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর