আজ তাপমাত্রা বাড়তে পারে ঢাকায়

দেশে স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে। কিন্তু তাপমাত্রা রয়েছে বাড়তির দিকে। গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তবে আজ ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে।

আজ শুক্রবারও গতকালের মতো দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, গতকালের চেয়ে আজ ঢাকায় তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে,

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর