যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গের মৃত্যু, ৭ পুলিশ বরখাস্ত

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে আরও এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি ড্যানিয়েল প্রুডের মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্কের রচেস্টারের ৭ পুলিশকে বরখাস্ত করেছে শহরটির মেয়র। তিনি মার্চে মারা গেলেও চলতি সপ্তাহে নিপীড়নের এই ভিডিও প্রকাশিত হয়। শহরের মেয়র লাভলি ওয়ারেন একে বর্ণবাদী আচরণ বলে উল্লেখ করেছেন।

পুলিশের নির্যাতনে ৪১ বছর বয়সী ড্যানিয়েলের মৃত্যুর ঘটনা এত দিন প্রকাশ্যে আসেনি। পুলিশের বডি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতে দেখা যায়, থুথু বা কামড় এড়াতে পুলিশ প্লাস্টিকের হুড পরিয়ে দেয় তার মাথায়। এ সময় তার মুখ নিচের দিকে দিয়ে ২ মিনিট চেপে ধরে রাখে। পরে অজ্ঞান অবস্থায় ড্যানিয়েলকে হাসপাতালে পাঠানোর পর লাইফ সাপোর্টে নেয়া হয়। ৭দিন পর লাইফ সাপোর্ট খুলে নিলে ড্যানিয়েল মারা যান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর